বি.আই.ইউ-এর নামে জমির দলিল ইউজিসিতে দাখিলেরপ্রেক্ষিতে ক্যাটাগরিগত অবস্থান পরিবর্তন

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের জন্য উত্তরা ১৫ নং সেক্টর সংলগ্ন দিয়াবাড়ী মৌজায় ১ (এক) একর ২.৪৮ শতাংশ জমি ১৮ আগস্ট ২০১১ ইং তারিখে রেজিস্ট্রি হয় এবং জমির দলিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৯ আগস্ট ২০১১ তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইউজিসি/বেঃবিঃ৪১৯(২)/০২/৭৫৮৩ সংখ্যক পত্রের মাধ্যমে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এর অবস্থান শেষোক্ত ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের জন্য কোন উদ্যোগই গ্রহণ করেনি) থেকে তৃতীয় ক্যাটাগরিভূক্ত বলে গণ্য করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে। উল্লেখ্য, ফল সেমিস্টারে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।