বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর স্থায়ী ক্যাম্পাসের জন্য সংগৃহীত জমির দলিল হস্তান্তর
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর স্থায়ী ক্যাম্পাসের জন্য সংগৃহীত জমির দলিল
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান-এর নিকট আনুষ্ঠানিকভাবে
হস্তান্তর
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উত্তরা দিয়াবাড়ী মৌজায় সংগৃহীত ১(এক) একর ২.৪৮ শতাংশ জমির দলিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, প্রফেসর কামালুদ্দীন আবদুল্লাহ্ জাফরীকে জমি দাতা বিশ্ববিদ্যালয়ের মজলিস উমানার অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে সংশ্লিষ্ট, প্রফেসর মোঃ শাহ্ আলম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইয়েদ শহিদুল বারী, ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরশেদুর রহমান ও তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নাঈম আহাম্মেদ প্রমূখ।






